‘তারেক রহমানের ৩১ দফায় ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে’

সিফাত রানা ২২ আগস্ট ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ
‘তারেক রহমানের ৩১ দফায় ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে’

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বুয়েটের আহসানউল্লাহ হলের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে অনুষ্ঠিত পথসভায় এ মন্তব্য করেন। 

ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। 

ইমদাদুল হক মাসুদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন সেখানে নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। এই বার্তাগুলো সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির পার্বতীপুর ইউনিয়নের যুব বিষয়ক সম্পাদক মানিক মিয়া, ৭ নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আশরাফুল হক, পার্বতীপুর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ইসরাইল হক, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, চান মিয়া, আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাকসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

Read more — রাজনীতি
← Home