‘বিএনপি ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি করে’

আতিক ইসলাম সিকো ২ অক্টোবর ২০২৫, ০৭:৪২ অপরাহ্ণ
‘বিএনপি ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি করে’

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা বলেছেন বিএনপি মানুষের সেবা, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি করে। বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার দুর্গাপূজার কয়েকটি মণ্ডপ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। 

অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে এদেশের মানুষের কল্যাণে কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেমন দেশ ও দেশের মানুষের সেবা ও উন্নয়নের রাজনীতি করেছে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছে। ঠিক তেমনি তাদের সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সবসময় দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে চলেছেন। 

পরে সনাতন ধর্মাবলম্বী শারদীয় শুভেচ্ছা বিনিময় করে পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক, সদস্যসচিব তোসিকুল আলম ও পৌর বিএনপির সদস্যসচিব আলমগীর কবির জুয়েলসহ অন্যরা। 

Read more — রাজনীতি
← Home