শিবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

লাইভ রিপোর্ট ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ অপরাহ্ণ
শিবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সভার আয়োজন করে পৌর স্বেচ্ছাসেবক দল।

পৌর আহবায়ক কেতাবুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামিউল হক সোহেল। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াকিলুর রহমান ওয়াকিল, যুগ্ম আহবায়ক জানিবুল হক জোসিসহ অন্যরা। 

সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান।

Read more — রাজনীতি
← Home